শিরোনাম
সংবাদদাতা, সিলেট :: | ০৯:৩১ পিএম, ২০২০-১০-১০
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব উপ-কমিটি শাখার ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের ত্রি বার্ষিক নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বল্লাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলে। বিভিন্ন পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ভোটারের সংখ্যা ছিল ১১শ৬৩জন। এর মধ্যে সভাপতি পদে ছবেদ মিয়া (মোটরসাইকেল প্রতীক) নিয়ে ৫৯৬ টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে আব্দুস সালাম (গরুর গাড়ী প্রতীক) নিয়ে ৪৫৩ ভোটে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম (দেওয়াল ঘড়ি প্রতীক) নিয়ে ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে এ নির্বাচনের ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ পদে সেলিম শিকদার,সাংগঠনিক মোঃ সোহাগ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মকরম আলী। সাধারণ সদস্য পদে কবির আহমদ, নূরুল আমিন, লিটন মিয়া বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ভোট কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, মো: আমির উদ্দিন। পিজাইডিং অফিসার,মোঃ শামীম আহমদ, তারা জানান,আমরা রাত ১১ টায় ভোট গণনা করে বিজয়ীদের ফলাফল প্রকাশ করি। ভোট কেন্দ্রে কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন এবং বিজয়ীদের ফলাফল ঘোষনা করা হয়েছে। এ সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাতি গোলাপ মিয়া।
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited